প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন ইমরান খান : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রেফতার এড়াতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বাসভবনের দেয়াল টপকে প্রতিবেশীর

2023-03-08T13:22:39+00:00
2023-03-08T13:22:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন ইমরান খান : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১:২২ পিএম   (ভিজিট : ১৪৬)
X

গ্রেফতার এড়াতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বাসভবনের দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, যে দল (পুলিশ) খানকে (ইমরান) গ্রেফতার করতে গিয়েছিল, তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি লাফিয়ে তার প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন।

সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোরে ইমরানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ার পর গত সোমবার সানাউল্লাহ এমন কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, পুলিশ যদি ইমরান খানকে গ্রেফতারও করতে চাইত, তাহলেও তার পালিয়ে যাওয়াটা যথাযথ কৌশল হতে পারে না। ইমরান খানকে একজন নির্লজ্জ ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। এ মন্ত্রী আরও বলেন, কর্তৃপক্ষ ইমরানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে চাইলে বিনা দ্বিধায় তারা তা করবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে জবাব দিতে হবে বলেও উল্লেখ করেন সানাউল্লাহ।

তোশাখানার মামলায় ইমরান আদালতে হাজির হতে বারবার ব্যর্থ হওয়ার কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্য এ পরোয়ানা জারি করেন। গত রবিবার আদালতের সমন ছাড়াই ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেফতারে তার লাহোরের বাড়িতে যায়। তবে তারা ইমরানের বাড়িতে গিয়ে তাকে পায়নি।


বাবু/এ আর 




  বিষয়:   ইমরান খান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy