ইসরাইলের প্রতি তীব্র নিন্দা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

2023-03-08T14:52:37+00:00
2023-03-08T14:52:37+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ইসরাইলের প্রতি তীব্র নিন্দা তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:৫২ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানে সাত ফিলিস্তিনি নিহতের পর মঙ্গলবার গভীর রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনিনের পাশাপাশি হুওয়ারা শহরে স্থানীয়দের ওপর সহিংসতা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা এসব হামলার অবসান এবং সহিংসতা রোধের পুনরায় আহ্বান জানাচ্ছি। আমরা ইসরাইলি সরকারকে সংবেদনশীল ও দায়িত্বের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই।’

প্রসঙ্গত, ফিলিস্তিনি শহরগুলোতে বারবার ইসরাইলি অভিযানের কারণে স্থানীয়দের মধ্যে প্রতিবাদের ঝড় বইছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিমতীরজুড়ে উত্তেজনা বেড়ে গেছে।

ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিপরীতে ফিলিস্তিনিদের পৃথক হামলায় ১৪ ইসরাইলি প্রাণ হারিয়েছেন।


বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy