ইসরায়েলকে ককেশাস অঞ্চলে না আসার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এ অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি

2023-03-09T07:46:34+00:00
2023-03-09T07:46:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসরায়েলকে ককেশাস অঞ্চলে না আসার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৭:৪৬ এএম   (ভিজিট : ১৩১)
X

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এ অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। বুধবার তুরস্কের আঙ্কারা সফরে গিয়ে স্বাগতিক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত অঞ্চলকে ককেশাস অঞ্চল বলে । মূলত কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে এর অবস্থান।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান সকল পক্ষকে এই মর্মে সতর্ক করে দিচ্ছে যে, তারা যেন কেউ ককেশাস অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি মেনে না নেয়।” 

তিনি আরো বলেন, ইরাকের উত্তরাঞ্চল থেকে যে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে তা ইরান ও তুরস্ক উভয় দেশের জন্য হুমকি। ইরান ও তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে উচ্চপর্যায়ের নিরাপত্তা সহযোগিতার মধ্যে রয়েছে বলে জানান আমির-আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুর্দিস্তান থেকে উঠে আসা সন্ত্রাসবাদ এবং আফগানিস্তান থেকে উঠে আসা আইএস জঙ্গিবাদ উভয়ই ইরান ও তুরস্কের জন্য হুমকি। 
তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের কোনো ভালো ও খারাপ ধরন নেই বরং এটি একটি অশুভ বিষয় যাকে প্রতিহত করতে হবে।

যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক পুনঃস্থাপনে সহায়তা করবে তার দেশ। এছাড়া, চলতি সফরে তিনি তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন আমির-আব্দুল্লাহিয়ান। সূত্র : পার্সটুডে

বাবু/এ আর  




  বিষয়:   ইরান  ইসরাইল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy