প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:০৮ পিএম (ভিজিট : ১৭৬)

X
হোটেলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। সেখানে তার চিকিৎসা চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পড়ে যান ৮১ বছর বয়সি ম্যাককনেল।
মিচ ম্যাককনেলের মুখপাত্র বলেন, ‘তিনি ব্যক্তিগত পরিসরে ডিনারের সময় পড়ে যান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে।’ তবে ম্যাককনেলের শরীরে কোনো জখম বা সমস্যা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি মুখপাত্র। রিপাবলিকান নেতা ম্যাককনেল ওয়াশিংটন ডিসির ওয়াল্ডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ছিলেন।
সূত্র, নিউইয়র্ক পোস্ট
বাবু/এ আর