গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ ৩ জন ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ডকৃতরা হলেন, ভবনের দুই

2023-03-09T20:59:59+00:00
2023-03-10T00:20:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ ৩ জন ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:৫৯ পিএম  আপডেট: ১০.০৩.২০২৩ ১২:২০ এএম  (ভিজিট : ১৪২)
X


রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃতরা হলেন, ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।

বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার।

গত মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে বিশিষ্ট এ ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়।

বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় ।

বিস্ফোরণের পরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন।

সূত্র : বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   রিমান্ড  গুলিস্তান 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy