চার দিনের সফরে ভারতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চার দিনের সফরে বুধবার ভারতে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। এদিন বিকালে দেশটির আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক

2023-03-09T21:05:07+00:00
2023-03-09T21:05:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার দিনের সফরে ভারতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X


চার দিনের সফরে বুধবার ভারতে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। এদিন বিকালে দেশটির আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন তিনি।

সাবরমতী আশ্রমে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি পৌঁছান রাজভবনে, অংশ নেন রঙের উৎসবে। বৃহস্পতিবার সকালে মোতেরা স্টেডিয়ামে কিছুক্ষণ ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটে ম্যাচ দেখে মুম্বাইয়ে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। এরপর রাতে নয়াদিল্লি পৌঁছাবেন তিনি।

দীর্ঘ ছ’বছর পর অস্ট্রেলিয়ার কোনও প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। ভারতে আসার আগেই আলবানিজ এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করে জানিয়েছিলেন, “ভারতে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর হতে চলেছে। সম্পর্কের উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানো আমাদের লক্ষ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর কোয়াড শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য অস্ট্রেলিয়া আসবেন এবং তারপর আমি জি২০ শীর্ষ বৈঠকে ভারতে যাব।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তির মাধ্যমে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিনিধিদল মুম্বাইতে অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরামে অংশগ্রহণ করবে। যা বর্তমানে কোভিড এবং যুদ্ধ-পরবর্তী বেহাল অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আলবানিজের সঙ্গে থাকছেন বাণিজ্য ও পর্যটনমন্ত্রী ডন ফারেল, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy