আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নরসহ অন্তত ৩ জন নিহত নিহত হয়েছেন। এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার

2023-03-09T21:28:21+00:00
2023-03-09T21:28:21+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৪৬)
X


আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নরসহ অন্তত ৩ জন নিহত নিহত হয়েছেন। এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ বিস্ফোরণ হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফফে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় বলখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলসহ আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহতের বিষয়টি নিশ্চিত করে বলখ পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, ‘সকালের বিস্ফোরণে বলখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলসহ আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন।’ আসিফ আরও জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে গভর্নরের কার্যালয় ভবনের দ্বিতীয় তলায়।

বলখ পুলিশের মুখপাত্র আরও বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা ছিল। তবে বোমা বহনকারী ব্যক্তি কীভাবে গভর্নরের নিকটে পৌঁছেছিল তা আমরা এখনো জানতে পারিনি।’ তিনি আরও জানান, এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে, পুলিশের তরফ থেকে এটিকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা আখ্যা দেয়া হলেও কোনো পক্ষই এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএল-এর স্থানীয় প্রতিনিধি দল তালেবানের অন্যতম মূল প্রতিপক্ষ।  

বলখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল আইএসআইএলের দৌরাত্ম্য অনেকটাই কমিয়ে এনেছিলেন। সম্প্রতি তিনি আইএসআইলের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করতে বৈঠক করেছিলেন। বৈঠকে মিলিত হয়েছিলেন কেন্দ্রীয় সরকারে সঙ্গেও। গত বুধবারই তিনি কাবুলে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।  

২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তালেবানের কোনো শীর্ষ নেতা সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে লিখেছেন, ‘ইসলামের শত্রুদের আত্মঘাতী হামলায় শহীদ হয়েছেন।’  

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে সহিংসতা এবং অপরাধ প্রবণতা বেশ কমে গিয়েছিল। তবে সম্প্রতি এই হামলার মধ্য দিয়ে বিদ্রোহীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠার আভাস দিল।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy