ভারতে পাচারের সময় ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে ভারতের পাচারের সময় সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ২২টি স্বর্ণের বিস্কুট, যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

2023-03-10T14:07:11+00:00
2023-03-10T14:10:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে পাচারের সময় ২ কোটি টাকার স্বর্ণ জব্দ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২:০৭ পিএম  আপডেট: ১০.০৩.২০২৩ ২:১০ পিএম  (ভিজিট : ১৪৬)
X

বাংলাদেশ থেকে ভারতের পাচারের সময় সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ২২টি স্বর্ণের বিস্কুট, যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে ওই স্বর্ণসহ দু’জনকে আটক করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ।

জানা গেছে, উদ্ধার ২২টি সোনার বিস্কুটের মোট ওজন ২ কেজি ৫৬৬ গ্রাম, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা প্রায়। স্বর্ণপাচারের বিষয়ে আগে থেকেই গোপন খবর ছিল বিএসএফের কাছে। সে অনুযায়ী পাচারকারীদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকেই জয়ন্তীপুর সীমান্তে ওঁৎ পেতে ছিলেন বিএসএফ জাওয়ানরা। কিছুক্ষণ পরই তারা দেখেন, বাংলাদেশ দিক থেকে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন।

জাওয়ানরা তাকে থামতে বললে ওই লোক কাঁটাতারের ওপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর জাওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটসহ দুই ব্যক্তিকে আটক করেন। ওই প্যকেটে ২২টি স্বর্ণের বিস্কুট ছিল। পরে আটক দুই ব্যক্তিকে জয়ন্তীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


বাবু/এ আর 




  বিষয়:   স্বর্ণ  জব্দ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy