চার মেধাবী কর্মকর্তাকে সংবর্ধনা জানাল জনতা ব্যাংক

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় চারজন কর্মকর্তাকে সংবর্ধনা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।মঙ্গলবার (৬ মার্চ) ব্যাংকের বোর্ড

2023-03-10T16:35:24+00:00
2023-03-10T16:35:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চার মেধাবী কর্মকর্তাকে সংবর্ধনা জানাল জনতা ব্যাংক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২০৪)
X


ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় চারজন কর্মকর্তাকে সংবর্ধনা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৬ মার্চ) ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালকবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি, জিএম, ঊধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত কর্মকর্তাদের মধ্যে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার সিনিয়র অফিসার তাহেরা তাসনীম দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) আয়োজিত ডিএআইবিবি পরীক্ষা জুলাই ২০২১ এ ১ম স্থান অর্জন করেন। মাগুরা এরিয়া অফিসের সিনিয়র অফিসার টি এম সুবর্ণা শারমীন শিমু ডিএআইবিবি পরীক্ষা ডিসেম্বর ২০২১ এ ৩য় স্থান অর্জন করেন। লোকাল অফিস ঢাকার সিনিয়র কর্মকর্তা মুন্নি বণিক ডিএআইবিবি পরীক্ষা জুন ২০২০ এ ২য় স্থান অর্জন করেন। নোয়াখালী এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোঃ রাইসুল ইসলাম ডিএআইবিবি পরীক্ষা জুলাই ২০২১ এ ৪র্থ স্থান অর্জন করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   জনতা ব্যাংক  সংবর্ধনা 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy