জবি রোভার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী উদযাপন

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

‘রোভারিংয়ের বন্ধনে স্মৃতিময় প্রাঙ্গণে’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে

2023-03-10T19:56:08+00:00
2023-03-10T19:56:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবি রোভার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী উদযাপন
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৫৫)
X

‘রোভারিংয়ের বন্ধনে স্মৃতিময় প্রাঙ্গণে’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রোভার স্কাউট গ্রুপের  ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বেলুন ও পায়রা উড়িয়ে হীরকজয়ন্তী উৎসবের শুভ সূচনা করেন, পরে উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ-১১ এর সংসদ সদস্য জনাব কাজীম উদ্দীন আহম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

উপাচার্য বলেন, যে সপ্ন নিয়ে ব্যাডেন পাওয়েল রোভার স্কাউট প্রতিষ্ঠা করেছিল, বর্তমান রোভাররা সেই সপ্নের পথ ধরে এগিয়ে যাক। দেশ ও মানবতার সেবায় কাজ করুক রোভার স্কাউট।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরো বেশি বাজেট বরাদ্দ দেওয়ার চেষ্টা করছি যাতে করে তারা তাদের কাজগুলো নির্বিঘ্নে এবং সুন্দরভাবে করে যেতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ ১১ আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের প্রাচীন রোভার গ্রুপের একটি। মুক্তিযুদ্ধের পূর্ব থেকে শুরু হওয়া এই রোভার গ্রুপ আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করি।

এদিকে অলোচনা সভা শেষে স্কাউট লিডারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর জবি রোভার স্কাউট সদস্যবৃন্দদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক আয়োজনে ছিল স্মৃতিচারন, নাচ, গান, কবিতা আবৃত্তি।

বাবু/জেএম




  বিষয়:   জবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy