কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে সৌদি আরব ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে দূতাবাস খুলতেও রাজি হয়েছে

2023-03-10T20:35:15+00:00
2023-03-10T20:37:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে সৌদি আরব ও ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮:৩৫ পিএম  আপডেট: ১০.০৩.২০২৩ ৮:৩৭ পিএম  (ভিজিট : ১৪১)
X


কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে দূতাবাস খুলতেও রাজি হয়েছে দেশ দু’টি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

জানা গেছে, চীনের রাজধানী বেইজিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে দুই দেশ।

ইরানের বার্তা সংস্থা ইরনা শুক্রবার (১০ মার্চ) জানিয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দুই মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দূতাবাস পুনরায় চালুর ব্যাপারে একমত হয়েছে ইরান ও সৌদি আরব।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সম্পর্ক থাকা নুর নিউজ ওই বৈঠকের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। ওই ছবি ও ভিডিও চীনের সেই মিটিংয়ের বলে বর্ণনা করেছে নুর নিউজ।

বৈঠকের এক মুহূর্তে কাউন্সিলের সেক্রেটারি আল শামখানি, সৌদির একজন কর্মকর্তা ও ওয়াং ই নামে একজন চীনা কর্মকর্তাকে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করে রাষ্ট্রদূত বিনিময়ের প্রস্তুতি নেবেন। এদিকে এই খবরের বিষয়ে সঙ্গে সঙ্গে কোনো কিছু জানায়নি সৌদি সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, ২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ইরানে দেশটির দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালানোর অভিযোগে এমন পদক্ষেপ নিয়েছিল রিয়াদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy