রমজানে কর্মঘণ্টা কমল আরব আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রমজানে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা

2023-03-12T00:54:15+00:00
2023-03-12T00:54:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে কর্মঘণ্টা কমল আরব আমিরাতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১২:৫৪ এএম   (ভিজিট : ১৬৬)
X


রমজানে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানো হয়েছে।

এ বিষয়ে একটি আদেশ জারি করেছে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ। খবর: খালিজ টাইমস

নতুন আদেশ অনুযায়ী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রমজানে আরব আমিরাতে সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার অফিস চলবে নয়টা থেকে বারোটা পর্যন্ত। অর্থ্যাৎ সোম থেকে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা অফিস করতে হবে কর্মীদের। আর শুক্রবার তিন ঘণ্টা।

শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগও দেওয়া হবে বলে জানা গেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   আরব আমিরাত  কর্মঘণ্টা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy