যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধূমপান বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পাবলিক

2023-03-12T10:55:10+00:00
2023-03-12T10:55:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধূমপান বন্ধে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১০:৫৫ এএম   (ভিজিট : ১৫৭)
X


পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন ও কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া গত বৃহস্পতিবার জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। রোববার রিট দায়েরের বিষয়টি তিনি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, জনসম্মুখে থুথু ফেলা ও যত্রতত্র মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের কিছু অংশে থুথু ফেলা নিয়ে জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশে সার্বজনীনভাবে এ ধরনের কোনো আইন নেই। সচেতনতা সৃষ্টির কোনো বাস্তবধর্মী উদ্যোগ নেই।

বিষটির গুরুত্ব অনুধাবন করে সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন এবং কোড প্রণয়ন করার জন্য আবেদন করছি। প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন অনুসারে, সর্বস্তরে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ ও থুথু ফেলার শাস্তি কার্যকর করার অনুরোধ করছি। নোটিশের জবাব না পাওয়া এ রিট দায়ের করা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   ধূমপান  নির্দেশনা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy