এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার দুপুরে প্রকাশ করা হবে। স্বাস্থ্য

2023-03-12T12:13:14+00:00
2023-03-12T12:13:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১২:১৩ পিএম   (ভিজিট : ১৩৩)
X

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার দুপুরে প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রসঙ্গত, ১০ মার্চ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।


বাবু/এ আর 




  বিষয়:   এমবিবিএস  ফল 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy