নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

মানবপাচার আইনে করা মামলায় নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ মার্চ দিন

2023-03-12T15:39:35+00:00
2023-03-12T15:39:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X


মানবপাচার আইনে করা মামলায় নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রোববার (১২ মার্চ) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ নতুন এ দিন ধার্য করেন।

এর আগে দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের প্রধান আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করে সিআইডি।

২০২০ সালের ২ জুলাই আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ। মামলার আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, আজম খান, নাজিম, এরশাদ, নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ। মামলায় অজ্ঞাতপরিচয় মানবপাচারকারীদের কথা উল্লেখ করা হয়। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন।

-বাবু/এ.এস





  বিষয়:   নৃত্যশিল্পী  প্রতিবেদন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy