সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজধানীসহ সারা দেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ

2023-03-12T18:03:08+00:00
2023-03-12T18:03:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৯১)
X


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজধানীসহ সারা দেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতিতে ২ বছর বন্ধ থাকার পর আবারও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের যাত্রা শুরু হয়েছে।

এ সময় তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পুরোনো ধারার শিক্ষার ধরণ পাল্টে এমন এক নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে, যা শিক্ষার্থীর মস্তিস্ক ও পিঠ থেকে মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফেলে তাদের কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তি জাগাবে ও নেতৃত্বের গুণাবলি তৈরির উপযোগী করে তুলবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন আঙ্গিকে, নতুন সম্ভাবনায়, নতুন উদ্দীপনায়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের নব উদ্দমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের নবতর পথপরিক্রমার সূচনা হল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা, আলোচনাসভা, শিক্ষা মেলাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকার জাতীয় অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। ২০১৯ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৯০ শিশুসহ ১১১ জন এবং ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক   প্রতিযোগিতায় বিজয়ী ৮৪ শিশুসহ ১০৫ জন। এ ছাড়া ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদ দেয়া হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy