সৌদি আরবে সপ্তাহে তিনদিন ছুটির পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার সাপ্তাহিক ছুটি তিনদিন করার পরিকল্পনা করছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সাধারণত সৌদি আরবের বেশিরভাগ

2023-03-13T07:26:40+00:00
2023-03-13T07:26:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে সপ্তাহে তিনদিন ছুটির পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭:২৬ এএম   (ভিজিট : ২৬২)
X

এবার সাপ্তাহিক ছুটি তিনদিন করার পরিকল্পনা করছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সাধারণত সৌদি আরবের বেশিরভাগ বড় খাতের প্রতিষ্ঠান ও সংস্থাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার চলে আসছে। কিন্তু এবার তাদের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিনের কর্ম সপ্তাহ এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। খবর গালফ নিউজের।

রবিবার এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশিয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যে কোনও ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। 

এর আগে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। আমিরাতের কর্তৃপক্ষ যে লক্ষ্য নিয়ে এই সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়েছিল, তা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। শারজাহর নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন কর্ম সপ্তাহের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।


বাবু/এ আর  
 




  বিষয়:   সৌদি আরব  ছুটি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy