ব্যাংক বিপর্যয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কভিত্তিক আঞ্চলিক ঋণদাতা সিগনেচার

2023-03-13T13:30:14+00:00
2023-03-13T13:31:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যাংক বিপর্যয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১:৩০ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ১:৩১ পিএম  (ভিজিট : ১৫৪)
X

যুক্তরাষ্ট্রে ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কভিত্তিক আঞ্চলিক ঋণদাতা সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই প্রতিশ্রুতি দেন। 

রবিবার রাতে এক বিবৃতিতে জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে রক্ষা করার জন্য কীভাবে একটি স্থিতিস্থাপক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখা যায় সে সম্পর্কে কথা বলবেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ও ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্যাংকিং খাতে নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ করছেন এবং মার্কিন আর্থিক ব্যবস্থাপনা রক্ষার জন্য একটি সমাধানে পৌঁছেছেন। তিনি আরও বলেন, ‘আমি খুশি যে তারা এমন একটি সমাধানে পৌঁছেছেন যা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, করদাতা ও আর্থিক ব্যবস্থাপনাকে রক্ষা করে।’


বাবু/এ আর 




  বিষয়:   ব্যাংক  বাইডেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy