ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ২ মাস বাড়িয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে রাশিয়া। এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও

2023-03-14T08:51:39+00:00
2023-03-14T08:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ২ মাস বাড়িয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৮:৫১ এএম   (ভিজিট : ১৩৮)
X

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে রাশিয়া। এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও ৪ মাস বাড়ানোর প্রস্তাব করলেও রাশিয়া মাত্র ২ মাস সময় বাড়িয়েছে। খবর আনাদোলুর। ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী অলেক্সেন্ডার কুবরাকোভ সোমবার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা সময় বাড়ালো রাশিযা।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ৬০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।

বাবু/এ আর 




  বিষয়:   ইউক্রেন  চুক্তি  রাশিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy