তাইওয়ানের নিখোঁজ সেনার খোঁজ মিলল চীনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তাইওয়ানের উপকূল থেকে নিখোঁজ এক সেনার খোঁজ মিলেছে চীনে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা এই ঘটনা তদন্ত করছেন। তাকে

2023-03-14T14:57:49+00:00
2023-03-14T14:57:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাইওয়ানের নিখোঁজ সেনার খোঁজ মিলল চীনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৩৭)
X

তাইওয়ানের উপকূল থেকে নিখোঁজ এক সেনার খোঁজ মিলেছে চীনে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা এই ঘটনা তদন্ত করছেন। তাকে ফিরিয়ে আনতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী চিও কুও-চেং বলেন, ‘আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, ওই সেনাকে ফিরিয়ে আনতে পারব। তাকে কীভাবে ফিরিয়ে আনব? বিভিন্ন চ্যানেল রয়েছে আমরা সেগুলো অনুসরণ করছি।’

এদিকে তাইওয়ান সেনাবাহিনীর অবমাননাকর আচরণের কারণে ওই সেনা পালিয়ে গেছেন- এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই মন্ত্রী। তিনি বলেন, ‘এটা গুজব।’
ওই সেনা তাইওয়ান সেনাবাহিনীর মোতায়েন এবং অবস্থান ফাঁস করে দিতে পারে এমন ঝুঁকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মন্ত্রী বলেন, তার সেই সক্ষমতা আছে কিনা সেটা আমরা নিশ্চিত কিংবা অস্বীকার করছি না। এর জন্য বড় ধরনের কৌশলগত সমন্বয় সাধন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তাইওয়ানের নিখোঁজ সেনা চীনের উপকূলের কাছে কিনমেন দ্বীপের এরদান উপত্যকায় দায়িত্বে নিয়োজিত ছিল। গত সপ্তাহে তিনি নিখোঁজ হন। সোমবার তার খোঁজ মেলে। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এই বিষয়ে মন্তব্য করতে চায়নি।


বাবু/এ আর 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy