তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ৬৬৬০ বিদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কে গত মাসের শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় প্রায় ৬৬৬০ জন বিদেশি নিহত হয়েছেন।ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তুরস্কের

2023-03-14T15:35:31+00:00
2023-03-14T15:35:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ৬৬৬০ বিদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X


তুরস্কে গত মাসের শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় প্রায় ৬৬৬০ জন বিদেশি নিহত হয়েছেন। 

ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ৬ হাজারের মতো লোক নিহত হয়েছে।
সোমবার আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন- ভূমিকম্পে নিহত বিদেশির সংখ্যা ৬৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু।

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পটি হয়। তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-বাবু/এ.এস





  বিষয়:   তুরস্ক  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy