করোনা মহামারি কবে শেষ হবে, জানালো ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, চলতি বছরই প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি মিলতে যাচ্ছে।বৈশ্বিক স্বাস্থ্য

2023-03-15T12:20:29+00:00
2023-03-15T12:20:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনা মহামারি কবে শেষ হবে, জানালো ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:২০ পিএম   (ভিজিট : ১৯৭)
X


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, চলতি বছরই প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি মিলতে যাচ্ছে।

বৈশ্বিক স্বাস্থ্য সেবা খাতে বিশেষ অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে সম্মানসূচক ‘থমাস ফ্রান্সিস জুনিয়র’ পদকে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান।মঙ্গলবার (১৪ মার্চ) সেই পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা মহামারির বর্তমান যে পরিস্থিতি, তাতে এ রোগের কারণে বৈশ্বিক যে জরুরি অবস্থা আমরা ঘোষণা করেছিলাম, তার অবসান চলতি বছরের শেষের দিকে ঘটতে চলেছে। আরও সহজভাবে বললে, চলতি বছরই হয়তো করোনা মহামারির সমাপ্তি ঘটবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গেই এটা বলছি।’

ডব্লিউএইচও প্রধান বলেন, আবির্ভাবের তিন বছর পেরিয়ে গেলেও এখনও শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ-মৃত্যু। তবে ২০২০ ও ২০২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার। সামনের দিনগুলোতে এই হার আরও নিম্নগামী হবে এবং চলতি ২০২৩ সালের শেষ দিকে করোনার ‘মহামারি মর্যাদার’ বিলোপ ঘটবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিলো চীনে। এরপর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র: সানা

-বাবু/এ.এস





  বিষয়:   ডব্লিউএইচও  করোনা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy