গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

2023-03-15T18:12:53+00:00
2023-03-15T18:46:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৬:১২ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৩ ৬:৪৬ পিএম  (ভিজিট : ১৯৪)
X


দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৯২ তম সিন্ডিকেটে। যদিও এ সিন্ডিকেট সভা কবে নাগাদ হবে তার নির্ধারিত তারিখ জানানো হয়নি।

বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম বলেন, আজকের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উপাচার্য চেয়েছেন বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।

অ্যাকাডেমি কাউন্সিলে ৬৮ জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জন সদস্য। তাদের মধ্যে গুচ্ছের বিপক্ষে ৩৫ জন পক্ষে ছিলেন দু’জন সদস্য। বাকি ১৩ জন সদস্য গুচ্ছে থাকা না থাকার বিষয়ে কোনো মতামত দেননি।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে তারা উপাচার্য বরাবর লিখিত দাবিও জানিয়েছিলেন তারা।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা সভায় তাদের বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  গুচ্ছ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy