বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ঘিরে ঢাবির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে শুক্রবার

2023-03-15T19:00:57+00:00
2023-03-15T19:00:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ঘিরে ঢাবির কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৭:০০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে শুক্রবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত, সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রাধ্যক্ষ, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা এবং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

এদিন সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করবেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া'য় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া আবাসিক হল ও হোস্টেলের মসজিদ ও উপাসনালয়ে দোয়া, প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, সকল হল ও হোস্টেলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর নির্মিত ‘Hasina: A Daughter's Tale’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এছাড়া সকাল ১০টায় চারুকলা অনুষদের উদ্যোগে ছাত্র- শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।

বাবু/জেএম




  বিষয়:   বঙ্গবন্ধু  জন্মবার্ষিকী 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy