সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর, ভাঙচুর ও চুরির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সালাউদ্দিন রিগ্যান

2023-03-16T17:37:10+00:00
2023-03-16T17:37:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সংঘর্ষ
এক দিনের রিমান্ডে আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৩৩)
X

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর, ভাঙচুর ও চুরির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সালাউদ্দিন রিগ্যান নামে এক আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আজ আদালতে রিগ্যানকে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন। অন্যদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে এ মামলা করেন।

বাবু/জেএম




  বিষয়:   সুপ্রিম কোর্ট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy