ভারতের হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, মৃত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে আবার বহুতল ভবনে আগুন। এবার হায়দরাবাদে। এ ঘটনায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি।হায়দরাবাদের

2023-03-17T13:46:29+00:00
2023-03-17T13:46:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতের হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, মৃত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:৪৬ পিএম   (ভিজিট : ১৬৮)
X


ভারতে আবার বহুতল ভবনে আগুন। এবার হায়দরাবাদে। এ ঘটনায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি।

হায়দরাবাদের এই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। সেখানেই পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে।

দমকলের দশটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই নারী-সহ ছয়জনের মৃত্যু হয়েছে।

মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরও কিছুটা সময় লাগবে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুনের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

মাস দুয়েক আগে সেকেন্দ্রাবাদে একটি বহুতলে আগুন লেগে দুইজন মারা গেছিলেন। তারপর আবার বহুতলে আগুন লাগলো।

বাবু/ এনবি




  বিষয়:   আগুন  মৃত্যু 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy