রাজশাহী আর্ট কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

রাজশাহী ব্যুরো

শিক্ষা

রাজশাহী চারুকলার মহাবিদ্যালয়ের (আর্ট কলেজ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস

2023-03-17T19:02:19+00:00
2023-03-17T19:02:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী আর্ট কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৭:০২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

রাজশাহী চারুকলার মহাবিদ্যালয়ের (আর্ট কলেজ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং কেক কাটা হয়।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরা, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, ইমরুল কায়েস তপন, হারুন অর রশিদ, মুসলিমা হাফিজ চৌধুরানী, আকতারা পারভিন, আব্দুস সাত্তার, রেফাজ উদ্দীনসহ সকল শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





  বিষয়:   রাজশাহী 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy