ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন

2023-03-19T11:34:06+00:00
2023-03-19T11:34:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১১:৩৪ এএম   (ভিজিট : ১৬৬)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়াও ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৭টি মামলা করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : কাশ্মীর ভ্রমণে যে ৫টি কাজ করলেই বিপদ

এ সময় তাদের কাছ থেকে থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮.২ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   অভিযান  গ্রেপ্তার 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy