সময় শেষ সোমবার, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আবেদন আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন আগামীকাল সোমবার (২০ মার্চ) শেষ হচ্ছে। এদিন রাত ১১টা

2023-03-19T19:27:45+00:00
2023-03-19T19:27:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সময় শেষ সোমবার, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আবেদন আড়াই লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৭:২৭ পিএম   (ভিজিট : ১২২)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন আগামীকাল সোমবার (২০ মার্চ) শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে ১৯ মার্চ বিকেল পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ২ লাখ ৭৩ হাজার। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার, বিজ্ঞান ইউনিটে ১ লাখ ১৮ হাজার, ব্যবসায় শিক্ষা ইউনিটে সাড়ে ৩৭ হাজার ব্যবসায় শিক্ষা ইউনিটে এবং চারুকলা ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আবেদন শুরুর পর থেকে আজ বিকেল পর্যন্ত ২ লাখ ৭২ হাজার ৮৮৪ জন ভর্তিচ্ছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। আগামীকাল শেষ হবে ভর্তি পরীক্ষার আবেদন। এরপর চূড়ান্ত হবে এবার কত আসনে কতজন লড়বে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নির্ধারিত এই ওয়েবসাইটে  ১০০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারছেন। ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বাবু/জেএম




  বিষয়:   শিক্ষাবর্ষে  আবেদন 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy