চীনকে ধন্যবাদ জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়ার জ্বালানি খাতের হালও এখন শি

2023-03-20T07:56:34+00:00
2023-03-20T07:56:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীনকে ধন্যবাদ জানালেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭:৫৬ এএম   (ভিজিট : ১৪২)
X

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়ার জ্বালানি খাতের হালও এখন শি জিনপিংয়ের দেশের হাতে। বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করছে চীন। অন্যদিকে জাতিসংঘের মতো বড় বৈশ্বিক সংগঠনেও চীনের সমর্থন পেয়ে আসছে রাশিয়া।

ইউক্রেন ইস্যুতে বেইজিংয়ের এমন অবস্থানের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংঘাত নিরসনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় চীনের প্রশংসাও করেছেন এই রুশ নেতা।

জিনপিংয়ের রাশিয়া সফর সামনে রেখে তাকে প্রশংসায় ভাসালেন পুতিন। তার প্রত্যাশা স্নায়ুযুদ্ধের আমলের চেয়েও আরও মজবুত হবে দুই দেশের সামরিক ও রাজনৈতিক বন্ধন।

চীন সব ধরনের সহযোগিতা করবে বলেও বিশ্বাস পুতিনের। তিনি বলেছেন, ‌‘চীন স্বতঃস্ফূর্তভাবেই ইউক্রেন সংকটের সমাধান করতে চায়।’ ইউক্রেন ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকায় তিনি চীনের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন।
সূত্র: এএফপি

বাবু/এ আর 




  বিষয়:   চীন  পুতিন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy