মারিউপোল সফরে কী দেখলেন পুতিন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নগরী মারিউপোলে নিজে রাতে গাড়ি চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম

2023-03-20T09:29:01+00:00
2023-03-20T09:29:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মারিউপোল সফরে কী দেখলেন পুতিন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৯:২৯ এএম   (ভিজিট : ১৪১)
X

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নগরী মারিউপোলে নিজে রাতে গাড়ি চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম মারিউপোল সফর করলেন পুতিন।

বিবিসির দাবি, পুতিন মারিউপোলের বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন। এ সময় তাকে পাশে বসা সঙ্গীর সঙ্গে আলোচনাও করতে দেখা গেছে। ক্রেমলিন জানিয়েছে, শনিবার দিবাগত রাতে পুতিন মারিউপোল পরিদর্শন করেন এবং তিনি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তেই এই ভ্রমণে যান। 

ইউক্রেনের দাবি, পুতিনের এই সফর প্রতীকী। কারণ মারিউপোলই রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই শহরে ভ্রমণ করে পুতিন ভিন্ন কোনো বার্তা দিতে চেয়েছেন।

মারিউপোলের বিভিন্ন এলাকায় হেঁটেও দেখেছেন পুতিন। কিছু জায়গায় তাকে থামতেও দেখা গেছে। তবে এই সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।

সূত্র: বিবিসি

বাবু/এ আর 




  বিষয়:   মারিউপোল  পুতিন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy