বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

দেশের রপ্তানি ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গঠিত

2023-03-20T11:29:56+00:00
2023-03-20T11:29:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১১:২৯ এএম   (ভিজিট : ১৪৭)
X


দেশের রপ্তানি ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গঠিত ৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশীদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  মার্কেন্টাইল ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy