ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রায় ২৭ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন।সোমবার (২০ মার্চ) সকালে তিনি নয়াদিল্লি পৌঁছান।

2023-03-20T11:40:48+00:00
2023-03-20T11:40:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১১:৪০ এএম   (ভিজিট : ১৬৫)
X


জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রায় ২৭ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন।

সোমবার (২০ মার্চ) সকালে তিনি নয়াদিল্লি পৌঁছান। তার এই সফরের উদ্দেশ্য হলো প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উচ্চ প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন কিশিদা। এছাড়া তারা জি-২০-তে ভারতের সভাপতিত্ব এবং জি-৭-এ জাপানের সভাপতিত্ব নিয়েও আলোচনা করবেন। খবর এনডিটিভির।

ভারতের নেতৃস্থানীয় থিঙ্কট্যাঙ্কের সামনে এক বক্তৃতায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক প্ল্যান ফর পিস’ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া এই পরিকল্পনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের তাৎপর্য তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ শাংরি-লা সংলাপের সময় কিশিদা জানিয়েছিলেন, আগামী বসন্তে ইন্দো-প্যাসিফিকের জন্য এই পরিকল্পনা সাজাবেন তিনি। এই পরিকল্পনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের নীতির বিস্তারিত পাওয়া যাবে বলে ধারণা।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  জাপান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy