যাবজ্জীবন থেকে খালাস চেয়ে ৪ জনের আপিল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের ৪ জন যাবজ্জীবন দণ্ড থেকে খালাস চেয়ে আপিল দায়ের করেছেন। এই চারজন হলেন-

2023-03-20T17:39:06+00:00
2023-03-20T17:39:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মানবতাবিরোধী অপরাধ
যাবজ্জীবন থেকে খালাস চেয়ে ৪ জনের আপিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১২৬)
X

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের ৪ জন যাবজ্জীবন দণ্ড থেকে খালাস চেয়ে আপিল দায়ের করেছেন। এই চারজন হলেন- ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।

২০১৫ সালের ১৯ মে এমপি হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলায় জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি করা হয় মোট আটজনকে।

২০১৬ সালের ১১ ডিসেম্বর এমপি হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৭ মে এ মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত।

বাবু/জেএম





  বিষয়:   আপিল  যাবজ্জীবন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy