মেসি খেললেও এখানে জিততে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে এসে মেসির দেশ আর্জেন্টিনা সব ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে লড়াই করে একাধিক খেলোয়াড়

2023-03-21T11:14:04+00:00
2023-03-21T11:14:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসি খেললেও এখানে জিততে পারবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:১৪ এএম   (ভিজিট : ১৫৬)
X

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে এসে মেসির দেশ আর্জেন্টিনা সব ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে লড়াই করে একাধিক খেলোয়াড় আহত হয়েছেন। আহত খেলোয়াড় ক্র্যাচে ভর করে চলাফেরা করেছেন। অস্ত্রোপচার করাবেন আর্জেন্টিনা গিয়ে। আর ম্যাটের বাইরে ক্র্যাচ হাতে বসে থাকা আহত খেলোয়াড় মনে করেছিলেন অন্যরা জয় নিয়ে আসবে। কিন্তু একটি ম্যাচও জিতল না আর্জেন্টিনা। 

বাংলাদেশ-থাইল্যান্ড সেমিফাইনাল শুরু হওয়ার আগে আর্জেন্টিনা খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকে। বিদায় নিতে আসা আর্জেন্টাইন কাবাডি খেলোয়াড়রা খুব একটা হতাশ না। আর্জেন্টিনা দেশে ফিরে যাচ্ছে। এক ম্যাচও জিতল না, কেন ? মেসি যখন শুনবেন তার দেশ বাংলাদেশে এসে কাবাডি টুর্নামেন্টে এক ম্যাচও জিততে পারল না। মেসি কী মনে করবেন। এমন কথায় ফ্রান্সিসকো গ্রোসম্যান বললেন, ‘বাংলাদেশে মেসি এসেও কাবাডিতে জেতাতে পারবেন না।’  

কাবাডি ম্যাটের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন ফ্রান্সিসকো। পেছনে উচ্চ শব্দে গান বাজছিল। কথা শোনা যাচ্ছিল না। পুনরায় জানতে চাইলে কানের কাছে এসে ফ্রান্সিসকো বললেন, ‘বাংলাদেশে মেসিকে নিয়ে এলেও কাবাডিতে আর্জেন্টিনাকে জেতাতে পারবে না। এখানে ভালো খেলা হয়। আমরা খেলেই পারছি না। আরো প্রস্তুতি নিয়ে আসতে হবে। শুধু ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ফাইট হয়েছিল।’

বাংলাদেশ সফর কেমন হলো। আক্ষেপের কথা শোনালেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। তারা নাকি পুলিশের কড়া নজরে ছিলেন বলে যেখানে খুশি সেখানে ঘোরাঘুরি করতে পারেননি। ফ্রান্সিসকো বললেন, ‘পুলিশ সারাক্ষণ পাহারা দিয়েছে। কোথাও যেতে পারিনি। বাংলাদেশের অনেক কিছু দেখতে চেয়েছিলাম। হয়নি পুলিশ পেছনে লেগেই ছিল। কেডস কিনতে গিয়েছিলাম। এছাড়া কোথাও যেতে দেয়নি।’

আর্জেন্টিনার খেলোয়াড় জেভিয়ের, মার্টিনেজ, লাউতেরা গ্রোসম্যান, মলিনা আর্জেন্টাইন ভাষায় কি যেন বললেন। সেটা শুনে ফ্রান্সিসকো তর্জমা করে জানালেন ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু বাড়িতে গিয়ে ভালো লেগেছে। ফ্রান্সিসকো বললেন, ‘খুব ভালো লেগেছে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে। জাদুঘরে অনেক কিছু দেখেছি।’

বাবু/এ আর 




  বিষয়:   মেসি  কাবাডি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy