সহকারী জজ নিয়োগে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৮২

2023-03-21T14:19:18+00:00
2023-03-21T14:19:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সহকারী জজ নিয়োগে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X


সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৮২ জন। এখন উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে লিখিত পরীক্ষা কবে হবে, তা জানানো হয়নি। গত ১৮ মার্চ অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬তম বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষায় এক হাজার ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত এসব পরীক্ষার্থী আবেদন করেন। প্রিলির পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হবে মৌখিক পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।

ফলাফল দেখতে ক্লিক করুন...

-বাবু/এ.এস




  বিষয়:   ফল প্রকাশ  সহকারী জজ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy