আজিজ আল কায়সারের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ

2023-03-21T18:13:38+00:00
2023-03-21T18:13:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজিজ আল কায়সারের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৪২)
X

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী আমিনুল আহসান মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ মার্চ একই আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিমের আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ডিসেম্বরে তার স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিন মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ ফেব্রুয়ারি তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলার সূত্রে জানা যায়, আসামি আজিজ আল কায়সার জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।

বাবু/জেএম




  বিষয়:   জামিন  মঞ্জুর 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy