প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৭:৫৭ পিএম (ভিজিট : ১৫৯)

X
নাশকতা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২২ মার্চ) দুপুরে ২০১৮ সালের ১ নভেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় এ অভিযোগ গঠন করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ ও অ্যাডভোকেট গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে খুলনা মহানগরের ৭টি থানায় ৫২টি নাশকতার মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ১ নভেম্বর সোনাডাঙ্গা থানায় নাশকতার অভিযোগে মামলা করা হয় (নং-৩)। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ১১০/১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরবর্তীতে ৬৬ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়। এ মামলার ২ আসামি মৃত্যুবরণ করেন। ২০২২ সালের ৯ নভেম্বর মামলাটি বিচারের জন্য বিচারিক আদালত জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়।
বুধবার (২২ মার্চ) এ মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ ৬৪ জন আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে বিজ্ঞ আদালত চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু করেন।
বাবু/জেএম