সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরটি স্থাপনার ক্ষতি হয়েছে এবং এটি ব্যবহারের

2023-03-23T07:45:40+00:00
2023-03-23T07:45:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:৪৫ এএম   (ভিজিট : ১৪২)
X

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরটি স্থাপনার ক্ষতি হয়েছে এবং এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিমানবন্দরটি হামলা চালাল তেল আবিব।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিরীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে ভূমধ্যসাগর থেকে আলেপ্পো বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর আলেপ্পোগামী সকল ফ্লাইটকে রাজধানী দামেস্ক অথবা আলেপ্পোর নিকটবর্তী লাতাকিয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল দু’টি অপরাধ করেছে। প্রথমত, এটি একটি বেসামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং দ্বিতীয়ত গতমাসের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ত্রাণতৎপরতা বিঘ্নিত করেছে। চলতি মাসের গোড়ার দিকেও আলেপ্পো বিমানবন্দরে একবার ইসরায়েলি হামলায় বিমানবন্দরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল।

সূত্র : পার্সটুডে, আলজাজিরা, রয়টার্স


বাবু/এ আর 




  বিষয়:   সিরিয়া  ইসরাইল  ক্ষেপণাস্ত্র হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy