রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার কানাডার

2023-03-23T12:57:48+00:00
2023-03-23T12:57:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২:৫৭ পিএম   (ভিজিট : ২৮১)
X

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করবেন। রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস এবং চাঁদ দেখার মাধ্যমে এই মাসটি আনুষ্ঠানিকভাবে শুরু ও শেষ হয়।’

তিনি আরও বলেন, ‘পবিত্র এই মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, রোজা, নামাজ এবং দাতব্য দান করার সময়। এই মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যায় পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। এই খাবার গ্রহণের পর সন্ধ্যায় তারা নামাজ আদায় করেন।’ কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয় রমজান।’

জাস্টিন ট্রুডো বলেন, ‘পবিত্র রমজান মাসের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি ও আমি সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান পালনকারী সকলকে শুভেচ্ছা জানাই।’


বাবু/এ আর 




  বিষয়:   রমজান  জাস্টিন ট্রুডো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy