রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন

2023-03-23T13:02:16+00:00
2023-03-23T13:02:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:০২ পিএম   (ভিজিট : ১৯৩)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮৬৬ পিস ইয়াবা, ১০৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, ৫৫০ লিটার দেশি মদ, ৪৫ বোতল ফেনসিডিল, ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   অভিযান  গ্রেপ্তার 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy