মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ

2023-03-23T13:33:42+00:00
2023-03-23T13:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:৩৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, সংঘবদ্ধ কিশোর গ্যাং কয়েকভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটকরা ছিনতাই ও ডাকাতি ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে জমি দখলে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্ম করত। তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে বিভিন্ন সময় মারামারি ও সশস্ত্র সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি শিহাব।


বাব/এ আর 




  বিষয়:   মোহাম্মদপুর  কিশোর গ্যাং 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy