পূবালী ব্যাংক-ইউএস বাংলা চুক্তি

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

পূবালী ব্যাংক লিমিটেড এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।সমঝোতা

2023-03-23T13:46:37+00:00
2023-03-23T13:46:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূবালী ব্যাংক-ইউএস বাংলা চুক্তি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:৪৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X


পূবালী ব্যাংক লিমিটেড এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও হেড অব কার্ড বিজনেস ডিভিশন এনএম ফিরোজ কামাল এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এর হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান, হেড অব কার্ডস্ ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের অধীনে, পূবালী ব্যাংক লিমিটেডের সব কার্ডহোল্ডাররা ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিমান ভাড়ায় ১০% ছাড় উপভোগ করবেন এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা কক্সবাজার, মালদ্বীপ, ব্যাংকক, সিঙ্গাপুর ভ্রমণে হলিডে প্যাকেজের অধীনে ৩ এবং ৬ মাসের জন্য ০% ইএমআই সুবিধা উপভোগ করবেন।

পূবালী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা বিশেষ ছাড় পাবেন এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা ইউএস বাংলা এয়ারলাইন্সের হলিডে প্যাকেজে ৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন।

-বাবু/এ.এস





  বিষয়:   পূবালী ব্যাংক  ইউএস বাংলা 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy