আট ফুট লম্বা দাড়ি, গিনেস রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি থাকার রেকর্ড করলেন কানাডার বাসিন্দা শিখ সারওয়ান। এর আগেও বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ির রেকর্ড তারই ছিল। এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। থুতনি থেকে ঝুলছে ধবধবে সাদা লম্বা দাড়ি। এতটাই লম্বা যে একজন সাধারণ মানুষের উচ্চতার চেয়েও বেশি দীর্ঘ এই দাড়ি। দেখলেই বোঝা যায় বেশ যত্ন করে বানানো। আর সেই দাড়িই কল্যাণে নজির গড়লেন সারওয়ান সিংহ।

2023-03-23T20:40:34+00:00
2023-03-23T20:40:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আট ফুট লম্বা দাড়ি, গিনেস রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৭৭)
X

বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি থাকার রেকর্ড করলেন কানাডার বাসিন্দা শিখ সারওয়ান। এর আগেও বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ির রেকর্ড তারই ছিল। এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।  থুতনি থেকে ঝুলছে ধবধবে সাদা লম্বা দাড়ি। এতটাই লম্বা যে একজন সাধারণ মানুষের উচ্চতার চেয়েও বেশি দীর্ঘ এই দাড়ি। দেখলেই বোঝা যায় বেশ যত্ন করে বানানো। আর সেই দাড়িই কল্যাণে নজির গড়লেন সারওয়ান সিংহ। 

সারওয়ানের দাড়ি লম্বায় ২.৫৪ মিটার অর্থাৎ প্রায় সাড়ে আট ফুট। ২০০৮ সালে প্রথম বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি থাকার নজির গড়েন সারওয়ান। সেই সময় তার দাড়ির দৈর্ঘ্য ছিল প্রায় আট ফুট। সারওয়ানের আগে এই নজির ছিল সুইডেনের বাসিন্দা বার্গার পেলসের।

২০১০ সালে সারওয়ানের দাড়ি লম্বায় আরও বেড়ে আট ফুটের বেশি হয়েছিল। সেই সময় তার দাড়িতে পাক ধরতে শুরু করলেও এখন পুরোটাই সাদা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে সারওয়ান বলেছেন, ‘১৭ বছর বয়স থেকে আমি দাড়ি রাখতে শুরু করি। তারপর থেকে কখনও দাড়ি কাটিনি।’

দাড়ির যত্ন করতেও কম বেগ পোহাতে হয় না সারওয়ানকে। তিনি রোজ দাড়িতে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করেন। ভেজা দাড়ি শুকানোর পর তেল এবং জেল দিয়ে চলে পরিচর্যা। সাধারণত তিনি সারাদিন দাড়ি বাঁধার জন্য একটি কাপড় ব্যবহার করেন। তবে বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের সময় এই কাপড় খুলে রাখেন।

সারওয়ানের কথায়, ‘আমার দাড়ি আমি সৃষ্টিকর্তার কাছ থেকে উপহার হিসাবে পেয়েছি। ঈশ্বরপ্রদত্ত যে কোনও কিছু যেমন আছে তেমনই রাখা উচিত। যদি তা বাড়তে থাকে, তবে তা বাড়তে দেয়া উচিত।’

বাবু/এনএইচ

  বিষয়:   লম্বা দাড়ি  বিশ্ব 

Loading...
Loading...

আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy