ইসলামী ব্যাংক-রিয়া মানি রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে বগুড়া জোনের অধীনে বিজয়ীদের কাছে মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।গত বুধবার বগুড়ার

2023-03-24T10:40:03+00:00
2023-03-24T10:40:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংক-রিয়া মানি রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:৪০ এএম   (ভিজিট : ১৮৩)
X


ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে বগুড়া জোনের অধীনে বিজয়ীদের কাছে মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।

গত বুধবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এ অনুষ্ঠান হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী মালয়েশিয়া প্রবাসী আফসার আলী, শেখ মো. হান্নান ও মিজানুর রহমানের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে উল্লাপাড়া, মহাস্থানগড় ও দুপচাঁচিয়া শাখার গ্রাহক তানজিলা খাতুন, মোছা. মর্জিনা বিবি এবং মুর্শিদার নিকট এই পুরস্কার হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিইরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম মাহবুব মোর্শেদ এবং বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে প্রবাসীদের প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং দিবসে ১জন গ্রাহক মোটরসাইকেল জিতে নিতে পারবেন।

-বাবু/এ.এস





  বিষয়:   মোটরসাইকেল  ইসলামী ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy