চীনে ৫০ টনের স্বর্ণের খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনে স্বর্ণের নতুন একটি খনি আবিষ্কৃত হয়েছে। এতে বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে বলে জানা গেছে। এর ফলে চীনে

2023-03-24T11:18:18+00:00
2023-03-24T11:18:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনে ৫০ টনের স্বর্ণের খনির সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ১৮৭)
X


চীনে স্বর্ণের নতুন একটি খনি আবিষ্কৃত হয়েছে। এতে বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে বলে জানা গেছে। এর ফলে চীনে স্বর্ণের ভাণ্ডার আরো সমৃদ্ধ হলো। নতুন খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পূর্ব চীনের শ্যানডং প্রদেশ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডংয়ের মাটিতেই লুকিয়ে যেন চীনের গুপ্তধন। এই প্রদেশে সোনার একাধিক খনি আছে। সেখানেই নতুন আরও একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে। যা সেখানকার সবচেয়ে বড় সোনার খনি। শ্যানডঙের রুশান এলাকায় আবিষ্কৃত এই সোনার খনির নাম শিলাওকোউ খনি।

তথ্য অনুযায়ী, এই নতুন খনিতে আনুমানিক ৫০ টন সোনা থাকতে পারে, মনে করছেন গবেষকেরা। যদিও শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান করা গিয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে খনির খোঁজ পেলেন ভূ-তত্ত্ববিদেরা।

উল্লেখ্য, বিশ্বের স্বর্ণ ভান্ডারের অন্তত ৯ শতাংশ কেন্দ্রীভূত দেশটিতে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই আছে শ্যানডংয়ে।

সোনার উৎপাদনে চীন এগিয়ে থাকলেও বৃহত্তম স্বর্ণের ভান্ডারে শীর্ষে আমেরিকা। ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট খনিজ স্বর্ণের পরিমাণ ৮ হাজার ১৩৩ টন। বাজারে যার আনুমানিক মূল্য ৩৯ লাখ কোটি টাকা।

-বাবু/এ.এস





  বিষয়:   স্বর্ণ  চীন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy