রমজানের শুরুতেই ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র রমজান মাসে সহিংসতার রাশ টেনে ধরার চেষ্টা চলার মাঝেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি

2023-03-24T12:31:23+00:00
2023-03-24T12:31:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রমজানের শুরুতেই ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১২:৩১ পিএম   (ভিজিট : ১৩১)
X

পবিত্র রমজান মাসে সহিংসতার রাশ টেনে ধরার চেষ্টা চলার মাঝেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার রোজার শুরুর দিনে অভিযান চালানোর সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।   

ইসরাইল সীমান্ত পুলিশ এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সকালে অভিযানে নিয়োজিত তাদের একটি গোপন ইউনিট কয়েকটি গুলির ঘটনায় সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে গ্রেফতারের চেষ্টা চালায়। ইসরাইলি বাহিনী ওই ফিলিস্তিনির বাড়ি ঘিরে ফেলে এবং সে একটি অস্ত্র তাক করায় তাকে গুলি করা হয়। 

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তুলকারেম নগরীতে ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ এর মাথায় গুলি করা হয়েছে। রমজানকে সামনে রেখে সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে গত ১৯মার্চ বৈঠক আয়োজন করেছিল মিসর।

আগের বছরগুলোতে রমজান মাসে কখনও কখনও ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হত। বিশেষ করে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে সংঘর্ষ বাধত। এবছর রমজানের সঙ্গে সঙ্গে ইহুদিদের পাসওভার এবং ক্রিশ্চিয়ান ইস্টারও একসঙ্গে পড়েছে।


বাবু/এ আর 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy