ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১৩ জন

2023-03-24T14:39:35+00:00
2023-03-24T14:42:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:৩৯ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৩ ২:৪২ পিএম  (ভিজিট : ১৪৪)
X

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারায় মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছেন এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ হত্যার সাথে আরাউজোর জড়িত থাকার অভিযোগ ছিলো। পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়।

সূত্র : রয়টার্স

বাবু/এ আর                                                                                                          




  বিষয়:   ব্রাজিলে  পুলিশ  সংঘর্ষে 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy