ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের উপকূলীয় শহর রিও ডি জেনিরোর ঠিক বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি অপরাধী

2023-03-24T15:56:08+00:00
2023-03-24T15:56:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X

ব্রাজিলের উপকূলীয় শহর রিও ডি জেনিরোর ঠিক বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি অপরাধী চক্রের নেতাকে গ্রেফতার করার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ মার্চ) রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গঞ্জালো শহরের একটি শ্রমিক শ্রেণীর আবাসিক এলাকা সালগুইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। 

নিহতদের মধ্যে লিওনার্দো কস্তা আরাউজো নামে একজন মাদক ব্যবসায়ী ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি পুলিশ হত্যার সঙ্গেও সে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার আরাউজোকে গ্রেফতারে অভিযান চালানো হয়। 

অভিযানে পুলিশ হেলিকপ্টার এবং সাঁজোয়া বাহন ব্যবহার করেছে। রিও রাজ্যের পুলিশ বাহিনী নিয়মিত এ এলাকায় মারাত্মক অভিযান চালায় বলে জানা গেছে।

বাবু/জেএম




  বিষয়:   ব্রাজিল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy