এবার ক্রিকেটে মজলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইংল্য়ান্ড গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে। জস বাটলারের নেতৃত্বে সেরার খেতাব জিতেছে তারা। সম্প্রতি বিশ্বজয়ী ইংল্য়ান্ডের এই টিমের

2023-03-24T20:25:07+00:00
2023-03-24T20:25:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ক্রিকেটে মজলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X


ইংল্য়ান্ড গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে। জস বাটলারের নেতৃত্বে সেরার খেতাব জিতেছে তারা। সম্প্রতি বিশ্বজয়ী ইংল্য়ান্ডের এই টিমের সদস্য়রা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেছেন। সেখানে ঋষি সুনাক তাদের সঙ্গে ক্রিকেট খেলেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন জস বাটলার, স্য়াম কারান, ক্রিস জর্ডনরা। এক যুগ পর ফের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্য়াম্পিয়ন হন জস বাটলাররা।

এর আগে ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি সেরার খেতাব জিতেছিল ইংল্য়ান্ড। এবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে বেন স্টোকস অপরাজিত অর্ধশতরান করেন। তেমনই বল হাতে অনবদ্য় পারফরম্য়ান্স ছিল বা হাতি মিডিয়াম পেসার স্য়াম কারানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ইংল্য়ান্ডের এই তরুণ পেসার।

জানা গেছে, বিশ্বকাপজয়ী ইংল্য়ান্ড ক্রিকেট টিমের সদস্য়রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এসময় ব্য়াটিংয়ের সুযোগ হাতছাড়া করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইংল্য়ান্ডের বিশ্বজয়ী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য় স্য়াম কারান ও ক্রিস জর্ডনের বলে ব্যাট করেছেন তিনি।

স্য়াম কারানের ডেলিভারি তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। তবে ইংল্য়ান্ড দলের সাম্প্রতিক সফর অবশ্য় ভালো যায়নি। বাংলাদেশের মাটিতে ০-৩ ব্য়বধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বিশ্ব চ্য়াম্পিয়নরা।

বাবু/ এনবি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy